কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহি অফিসার হিসাবে মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বাগেরহাট মোল্লাহাট উপজেলার উপজেলা নির্বাহি অফিসার হিসেবে ছিলেন। মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার ২৮ তম বিসিএস এর জন প্রশাসন ক্যাডার।
খোকসা উপজেলা নির্বাহি অফিসার মাফফারা তাসনীন বাগেরহাট মোল্লাহাট উপজেলা নির্বাহি অফিসার হিসেবে নিয়গ পেলেন। দু’জনের মধ্যে কম্প্রোমাইজ পোস্টিং হয়েছে বলে জানা গেছে।
২০১৯ সালের ৩০ অক্টোবর থেকে খোকসা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাফফারা তাসনিন একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
