কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর উচ্চ বিদ্যালয় এর এসএসসি’র ৫৭ তম ব্যাজের শিক্ষার্থীদের বিদায় ও নবাগত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুল আলম তসর।

২০২০ সালে সমষপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। বাংলাদেশ ছাড়াও ভোকেশনাল এ ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে বলেও জানান।

এছাড়াও বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে বরণ করে নেওয়া হয়েছে ৩০২ জন শিক্ষার্থীদের কে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী পরিচালনা পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।