সোমবার দুপুরে শিমুলিয়া বিলজানি বাজারে অনুষ্ঠিত সম্মেলনে আহতরা হয়েছে ওসমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমানন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ছুটকা ও বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদর গ্রামের মৃত হুরমতের ছেলে মকসেদ (৩২)।
সরেজমিন গিয়ে জানা যায়, সম্মেলনের প্রথম পর্ব শুরু হওয়ার পর স্বাগত বক্তব্য শেষ করেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার।এরপর সঞ্চালনায় এসে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ছুটকা বলেন, সভাপতি আবুল আক্তার তার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছেন নির্বাচনের কথা বলে।ঠিক তখনই মঞ্চ থেকে ছুটকার দিকে বাবুল আক্তার উঠে আসতেই বেঁধে যায় সংঘর্ষ। মঞ্চের নিচের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি করতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এক পর্যায়ে অতিথিরা দ্রুত গতিতে সম্মেলন ত্যাগ করে। প্রায় ২০ মিনিট পর পরিবেশ স্বাভাবিক হয়।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, খোকসা থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এবিষয়ে খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তারের নিকট জানতে চাইলে তিনি জানান, শান্তিপূর্ণ সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাবেশ পন্ড করেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ছুটকা।

