দেশ থেকে কৃমি স্ব-মূলে নির্মূল কল্পে কুষ্টিয়ার খোকসায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৬-১১ এপ্রিল ২০১৯ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল দশটার উপজেলার খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
সপ্তাহব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে খোকসা উপজেলায় প্রায় ৩০ হাজার শিশুদেরকে কৃমি নাশক বড়ি( মেবেন্ডাজল ৪০০ এমজি) খাওয়ানো হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী গ্রহণ উপস্থিত ছিলেন।
পরে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
