আশা কুষ্টিয়া জেলার কুমারখালী অঞ্চলাধীন কমলাপুর ব্রাঞ্চের উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তি শালী করন কর্মসূচির লক্ষ্যে শিক্ষা সেবিকাদের ২দিনের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার অক্টোবর শেষ হয়েছে ।
১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত ত্রৈ-মাসিক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার (আশা) মোঃ আবু সাঈদ, সভাপতিত্ব করেন আশা কমলাপুর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আশরাফুল আলম , প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খোকসা ইউ আর সি এর ইন্সট্রাক্টর মহমদ আলী মিয়া ,উপস্থিত ছিলেন শিক্ষা সুপারভাইজার মিহির কান্তি বিশ্বাস।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ১৫ জন শিক্ষাসেবিকা অংশগ্রহন করেন । আশা কমলাপুর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের জানান, বেসরকারি সংস্থা আশা তাদের ক্ষুদ্রঋণের পাশা পাশি প্রাথমিক শিক্ষা শক্তিশালী করনের জন্য তাদের নিজস্ব অর্থায়নে উক্ত ব্রাঞ্চের আওতাধিন ১৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৫ জন শিক্ষাসবিকা ও একজন শিক্ষা সুপারভাইজারের সমন্বয়ে হতদরিদ্র পারিবারের 4৮৩ জন শিশু শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা প্রদান করেন।
