কুষ্টিয়ার খোকসা উপজেলায় শীতকালীন স্কুল মাদ্রাসার শিক্ষা সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা বলেন, সুস্থ শরীর ও মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নাই। আজকের এই ক্ষুদে ক্রিড়াবিদ রায় জাতির কল্যাণে বড় ভূমিকা রাখতে পারে।
খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক এর উদ্বোধনী বক্তব্য মধ্য দিয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উপজেলার স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক প্রধান শিক্ষক ও সকল বিদ্যালয়ের ক্রীড়াবিদরা স্বতঃস্ফূর্তভাবে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দিনব্যাপী এ খেলা বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে বিকাল তিনটার সময় বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি হিসাবে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
