হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন জন আহত হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২০) সন্ধায় উপজেলার খোকসার হেলালপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার হেলালপুর ওরস কাফেলার একটি বাস (চট্র-মেট্রো জ- ১১-০০৮২) পার্শবর্তী সড়কে ঢোকার সময় দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া অভিমুখে যাওয়া ( সুজুকি জিক্সার ওয়ানটেষ্ট) মোটর সাইকলটির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী আরিফ (১৯), কাসেম (২০) ও নবম শ্রেণির ছাত্র আবু তালহা (২০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।
আহতদের মধ্যে আবু তালহা শরীরের অবস্থার ক্রমাবনতি ঘটনায় তাকে কুষ্টিয়া জেলারেল হাসপাতেল স্থানান্তর করা হয়। এ দুর্ঘটনা কবলিত পরীক্ষার্থীদের ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। খোকসা মডেল টাউনে ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল আলম জানায়, নবম শ্রেণির শিক্ষার্থী আবু তালহার মাথায় ও বুকে আঘাত লাগায় তার প্রচন্ড শ্বাস কষ্ট হচ্ছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানার এসআই জহির জানান, ঘাতক গাড়িটির চালক ও হেলাপার পালালেও বাস্টি জব্দ করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/২২ ফেব্রুয়ারি ২০২০/হুকুনি
