মঙ্গলবার বিকালে সদ্য যোগদানকৃত কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩৩ তম (ওসি) অফিসার্স ইনচার্জ মজিবুর রহমান বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেন মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাই। থানা তার নিজ অফিস কক্ষে এ মতবিনিময়  সভায় উপস্থিত ছিলেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রবীণ, যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, আমাদের বাণী’র কুষ্টিয়া জেলা সংবাদদাতা হুমায়ন কবির, দেশের বাণী পত্রিকার খোকসা প্রতিনিধি হাসানুর রহমান, সাংবাদিক মনোজিৎ মন্ডল।

উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডোমার গ্রামের মহির উদ্দিন ও সালেহা খাতুন এর ১১ তম সন্তান মুজিবুর রহমান ২০০৫ সালে পুলিশি পেশাকে ভালোবেসে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন পুলিশ বাহিনীতে।

মুজিবুর রহমান লালমনিরহাট জেলায় পুলিশ সদস্য হিসেবে যোগদান করার পর সফলতাই পাবনা সদর, ডিএমপি এয়ারপোর্ট থানা, র‍্যাব হেডকোয়ার্টার, রমনা মডেল থানা, এয়ারপোর্ট থানা, নারায়ণগঞ্জ ফতুল্লাহ থানায় ইন্সপেক্টর অপারেশন হিসেবে দায়িত্বরত ছিলেন। সর্বশেষ গতকাল ৩ ডিসেম্বর কুষ্টিয়ার খোকসা থানার (ওসি) অফিসার্স ইনচার্জ হিসেবে দায়িত্ব পান।

দায়িত্বের দ্বিতীয় দিনেই খোকসা হানাদার মুক্ত দিবস ছিল আজ বুধবার।

সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলাপচারিতায় বিভিন্ন বিষয়ের মধ্যে মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ও জঙ্গিবাদ নির্মূলে তার জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সর্বস্ব দিয়ে খোকসা বাসীর সেবা করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।