কুষ্টিয়ার খোকসা বাজারে অন্নিকান্ডে সর্বস্ব খুইয়ে পথে বসেছেন গৌরাঙ্গ মজুমদার। দুই দিন হয়ে গেলেও হাড়ীতে চাল উঠেনি, দিশেহারা পরিবারে লোকেরা।

সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা সদরের হাওয়া ভবনের পাশে রনি কসমেটিক্সে স্টোরে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের কসমেটিক পন্য, নগদ টাকা ও আসবার পত্র পুড়ে যায়। প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ায় দোকানি পথে বসেছে।

শনিবার বিকালে বৃদ্ধ গৌরাঙ্গ মজুমদার জানান, বিদ্যুতের আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের সর্বস্ব পুরে গেছে। তার গোটাপরিবার অনাহরে দিন কাটাচ্ছে। কিন্তু বাজার ব্যবসায়ী সমিতি বা সরকারের কোন সহায়তা তিনি পান নি। এ অবস্থায় চলতে থাকলে তাদের না খেয়ে মরতে হবে।

খোকসা ফায়ার স্টেশনের কর্মী নাসির উদ্দিন বাদল জানান, গৌরাঙ্গ মজুমদারের দোকনের অগ্নিকান্ডটি বিদ্যুতের সর্ট সার্কিট থেকে হয়েছিল। ব্যবসায়ীর দুই লাখ টাকার মালামাল পুরে গেছে। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।