ময়মনসিংহ সংবাদদাতা; জেলার গফরগাঁওয়ে করোনায় মাকসুদা জাহান মুর্শিদী (৪৯) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুখী মোমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) সকাল ১০টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈন উদ্দিন খান মানিক এ তথ্য নিশ্চিত করেন।
মৃতের স্বামী উপজেলার পাগলা থানাধীন বিলমাখল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও মুখী গ্রামের শামছুল হক সবুজ জানান, গত সপ্তাহে শিক্ষিকা মাকসুদা জাহানকে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহের সুর্যকান্ত (এসকে) হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মাকসুদা জাহানের লাশ গ্রামের বাড়িতে দাফন হবে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে
আমাদের বাণী ডট কম/১৮ জুন ২০২০/পিপিএম
