গাজীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কয়েকটি স্বনামধন্য বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা-২০২০ পরীক্ষার্থীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজিপুর জেলা শাখার আয়োজনে জেলার অক্সফোর্ড বিদ্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে গাজীপুরের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানে শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ ভাবনার সাথে অনুভূতির কথা জিজ্ঞেস করলে একে একে তাদের পরীক্ষা সুন্দর ও ভালো ফল প্রত্যাশা করে অনুভূতির প্রকাশের সাথে সাথে সকলের জন্য শুভকামনা প্রার্থনা করে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাতৃসংগঠনের সম্মানিত সমন্বয়ক কমরেড রাহাত আহমদ উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তৃতা দেয়ার পাশাপাশি শিক্ষার্থীর উদ্দ্যেশ করে একটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক মাধব চন্দ্র মন্ডল ও সদস্য সচিব হারুন-অর রশিদ পরীক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে।
সংগঠনের বাইরে অভিভাবকগণও তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও সকল শিক্ষার্থীদের নিজের সন্তান উল্লেখ করে শুভকামনা করেন। উপস্থিত বক্তারা বলেন, এ+ বা গোল্ডেন এ+ এর পেছনে কিংবা সার্টিফিকেটের পেছনে না ছুটে শিক্ষার অপ্রয়োজনীয় দিকের প্রতি বিশেষ নজর দাও। ভালো মানুষের মতো মানুষ হয়ে ওঠো। বক্তারা আরো বলেন যে, পিএসসি কিংবা জেএসসির মতো শিক্ষা ব্যবস্থার বিলুপ্তি করতে হবে। ছোট থেকেই শিক্ষার্র্থীদের ভারি স্কুল ব্যাগ বহন করা বন্ধ করতে হবে। সকলের জন্য একই শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষাকে কারও হাতের পণ্য করে রাখা যাবে না। কিন্ডার গার্টেনের মতো শিক্ষা ব্যবস্থার সঠিক নিয়মে নিয়ে আসতে হবে। পোশাক,বই-খাতা বা টাই নয় স্কুল থেকে শিক্ষার্থীর সঠিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। কুপম-ুক শিক্ষা নয় একমাত্র বিজ্ঞান ভিত্তিক ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাই পারে জাতিকে উন্নতি চরম শিখরে তুলে ধরতে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য শেষে সকল শিক্ষার্থীর হাতে পরীক্ষার জন্য আনুষঙ্গিক দ্রব্য তুলে দেন সংগঠনের সদস্যরা। সব শেষে আবারও সকলের জন্য আশির্বাদ ও সকলের সুস্থ্য দেহ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।