গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে ঢাকা আইডিয়াল কলেজের ছাত্র ও শ্রীপুর থানার ইজ্জতপুর ডোয়াইবাড়ী এলাকার মোহাম্মদ তোতা মিয়ার ছেলে সারোয়ার হোসেন(২৬) নিহত হয়েছেন।।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীপুরে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে সড়কের পশ্চিম পাশে নিচে পড়ে যায়।এ সময় প্রাইভেট কার দুমড়ে মুড়চে যায়। এসময় প্রাইভেট কারে থাকা অপর তিন বন্ধু গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাড়ীটি ঢাকায় রেজিস্ট্রেশন করা বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন। তিনি মাওনা হাইওয়ে থানায় জিডি করে গাড়ী হেফাজতে রেখেছেন। চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চালক মারা গেছেন বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। স্থানীয় রুকনুজ্জামান জানিয়েছেন, গাড়ীতে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছে।
জয়দেবপুর থানার ওসি আছাদুজ্জামান এইই দুর্ঘটনার নিশ্চিত করে জানান, চালকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
