গোপালগঞ্জ সংবাদদাতা; জেলার কাশিয়ানীতে করোনা আক্রান্ত হয়ে খোকা মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া গোপালগঞ্জ শহরে করোনার উপসর্গ নিয়ে বিধান বাইন (৫০) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।

  • আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার পোনাগ্রামের নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থয় খোকা মোল্যা ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিধান বাইনের মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ ওই দুই জনের মৃত্যরু বিষয়টি নিশ্চিত করেছেন।

  • কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ জানান, গত ৭ জুন খোকা মোল্যার করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তার নমুনায় করোনা পজেটিভি রিপোর্ট আসলে নিজ বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তিনি মারা যান।

অপরদিকে, সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা ব্রজেন্দ্রনাথ বাইনের ছেলে ব্যবসায়ী বিধান বাইনের জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ দেখা দিলে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

  • সিভিল সার্জন আরো জানান, নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের বাড়ীটি লকডাউন করার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মৃতদেহ সৎকারের জন্য প্রয়োজীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে সদর উপজেলায় ২জন, মুকসুদপুর উপজেলায় ২জন ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন রয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৬  জুন ২০২০) তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৮৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।