মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে শিব চতুর্দশী উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়, জমে উঠেছে মেলা।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২০) থেকে শুরু হওয়া এই মেলা ৩দিন পযন্ত চলবে। এই মেলা শেষ হবে আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২০) অমাবস্যায়।
এই মেলাকে ঘিরে দেশ বিদেশ থেকে আসা শুরু করেছে তীর্থযাত্রীরা।এতে কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী তিথিতে মহাদেবের পূজা করতে বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ভক্তের আগমন হয় ঘটবে আশা করছে মেলা কমিটি।এবং এই মেলায় বসেছে বিভিন্ন রকমে দোকানপাট।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানিয়েছেন, সীতাকুণ্ডের পাহাড়ে চূড়ায় অদ্বৈত-অচ্যুত মিশন চিকিৎসক ফোরামের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মিশনের স্বেচ্ছাসেবকরা বিতরণ করছেন পানীয় জলসহ বিভিন্ন রকম খাবার।
নিরাপত্তা বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান,তীর্থ যাত্রীদের নিরাপত্তায় ৫ শতাধিক পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন।
আমাদের বাণী ডট কম/২২ ফেব্রুয়ারি ২০২০/চনমা
