জয়পুরহাট সংবাদদাতা; সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠি হয়েছে।

আজ রবিবার (১০ মে ২০২০)  সকাল ১১ টায় জেলার সুগার মিল রোডে নিরাপদ দুরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে মেসভাড়া মওকুফ। স্কুল,কলেজ,বিশ্ববিদ্­­যালয়ের ১বছরের ফি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১সেমিস্টারের ফি মওকুফ এবং জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবী তে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, জেলা ছাত্রফ্রন্টেরর সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম এবং স্কুল বিষয়ক সম্পাদক সুমাইয়া সাবরিন আলো।

মানববন্ধনে বক্তারা বলেন চুরি,দুর্নীতি বন্ধ করে ছাত্র ছাত্রীদের কল্যানে বিশেষ তহবিল গঠন করতে হবে।

আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।