জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা; জেলা জুড়েই ফসলি জমির শ্রেনী পরিবর্তন করে পুকুর খনন, নেই কোন প্রশাসনিক ব্যবস্থা নেই। এসিল্যান্ড অফিস ও ইউনিয়ন ভুমি অফিস জমির শ্রেনী পরিবর্তন রোধে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কোটচাঁদপুর এলাকায় ধানী, বাস্ত, বাগান ও ডোবা জমিতে পুকুর খনন করে জমির শ্রেনী পরিবর্তন করা হচ্ছে। এ ক্ষেত্রে ভ্রাম্যমান আদালত বসিয়ে যথেচ্ছা এই পুকুর খনন রোধ করা গেলেও তা করা হচ্ছে না। অভিযেগ রয়েছে এলাকাবাসি অভিযোগ দিলে ইউনিয়ন ভুমি অফিস থেকে পুকুর খনন সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। তারপর সবার ম্যানেজ করে আবার চলে পুকুর খননেনর মচ্ছব।

এদিকে আইনের তোয়াক্কা না করে হরিণাকুন্ডুর চাঁদপুর, শাখারীদহ, ভালকী, পায়রাডাঙ্গা, সাহেবনগর ও পারমথুরাপুর গ্রামে ফসলী জমির মাঠে খনন করা হয়েছে গভীর পুকুর। এতে ভূমি ধ্বসের আশংকা করছেন এলাকাবাসী। খনন করা পুকুরের পার্শ্ববর্তী বাসিন্দারাও রয়েছেন ভূমি ধ্বস আতংকে। গত এক মাস ধরে জেলার হরিণাক্ন্ডুু উপজেলার পারমথুরাপুর গ্রামের মৃত হয়বাত বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর তিন বিঘা জমির উপর খনন করেছেন বিশাল গভীর পুকুর। অভিযোগ উঠেছে-ফসলী জমির টপ সোয়েল বিক্রয় করে দেওয়া হচ্ছে। ফসলী জমিতে পুকুর কাটা যাবে না এমন আইনী নির্দেশনা থাকলেও এক্ষেত্রে তা মানা হচ্ছে না।

পুকুর সংলগ্ন বাসিন্দা আনোয়ার হোসেন, মুনতাজ আলী, বাছের আলী, আশাদুল ও আব্দুল বারী জানান, গায়ের জোরে জাহাঙ্গীর হোসেন ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন। আমরা বাধা নিষেধ করেও ঠেকাতে পারছি না।

একই ধরনের অভিযোগ করেছেন ঝিনাইদহ জজ আদলতের অবসরপ্রাপ্ত বেঞ্চসহকারী হাফিজুর রহমান। তিনি বলেন, সদ্য খনন করা ওই পুকুরে সাথে তার কয়েক বিঘা ফসলী জমি রয়েছে। ভারী বর্ষন হলে সব জমি ধ্বসে পুকুরে বিলীন হয়ে যাবে।

এ ব্যাপারে ৮নং চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, কেউ অভিযোগ করলে আমি ব্যবস্থা নেব।এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন এবং তার ছেলে আব্দুল কুদ্দুসের মোবাইল ফোনে করা হলে তারা কেও ফোন রিসিভ করেননি।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিজা সুলতানা বলেন, ফসলের মাঠে পুকুর খনন করতে হলে জেলা প্রসাশকের অনুমতি নিতে হবে। এভাবে পুকুর কেটে মাটি বিক্রি করা আইনত অপরাধ। তিনি এলাকার ভুক্তভোগীদের নিয়মিত মামলা করার পরামর্শ দেন।

আমাদের বাণী ডট কম/০৭ মার্চ ২০২০/বিপি  

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।