মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার সদর উপজেলার রুহিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে জাহেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২০) রুহিয়া ঘনিমহেষপুর (মেম্বার পাড়া) এলাকার রেল ক্রসিং এর কাছে এ ঘটনা ঘটে।
নিহতের জাহেদা বেগম ঘনিমহেষপুর গ্রামের মৃত, পশির উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, নিহত বৃদ্ধা কানে কম শুনতেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঐ বৃদ্ধা নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঠাকুরগাঁও রেল পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ হস্তান্তর করবে।
আমাদের বাণী ডট কম/২৪ মার্চ ২০২০/সিপি
