ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাজার তদারকিতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার রুহিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় সেনিহারী বাজারে মিলন ট্রেডার্সকে ৪ হাজার টাকা, নাসির স্টোরকে ২,০০০/- টাকা, রুহিয়া বাজারের মিতু আইসক্রীমকে ১,০০০/- টাকা এবং রুহিয়া রেল ক্রসিং সংলগ্ন মাংসের দোকানকে ১,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন মো: শেখ সাদী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মার্কেটিং অফিসার সামসুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রতিনিধি জিয়াউর রহমান, রুহিয়া থানার এসআই মো: শফিকুল ইসলাম সহ তার সংগীয় পুলিশ ফোর্স।
