মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার রাণীশংকৈল উপজেলায় তৈয়ব আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার পর লাশ মাটিচাপা রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০) সকালে রানীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে তৈয়ব আলী নামে ঐ ব্যবসায়ীর মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত তৈয়ব আলী একজন গরু ব্যবসায়ী। তিনি ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাসায় ফেরেননি ।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, মুরাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । এরপর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর ঘটনার সাথে জড়িত আসামিদের ব্যবস্থা গ্রহণ করা হবে ।
