ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়। দিবসটি পালনে রোববার থেকেই শহরের সকল সরকারি বেসরকারী ভবনে আলোকসজ্জা করা হয়।

সোমবার শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত “অপরাজেয় ৭১” এ শ্রদ্ধাঞ্জলী প্রদান করে জেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গসংগঠন।এছাড়াও সুর্যোদয়েরর সাথে সাথে বিউগল বাজিয়ে ও তপ্পোধ্বনী দিয়ে স্বাধীনতার শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিজয় দিবসের মাঠ পাস, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বেশ কয়েকটি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কূরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান (পিপিএম) সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, মোঃ মজিবর রহমান শেখ( সাংবাদিক ).সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান জেলার মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মাঠ পাস, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন উপভোগ করেন। পরে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।