ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয় ।
সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বদরুজ্জামান চৌধুরী বাদলের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রধান অতিথি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আবেদ রাজা, সদস্য এডভোকেট মুশফিকুর রহিম তুহিন, অ্যাডভোকেট গোলাম রসূল বকুল, ব্যারিস্টার রাজিব প্রধান, এডভোকেট এ, এইচ, এম আব্দুল ওহাব সজীব, এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, এডভোকেট আব্দুল হামিদ, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আলম, সদস্য ব্যারিস্টার মহসিন আলী, এডভোকেট মহশীন ভূঁইয়া , অ্যাডভোকেট জয়নাল আবেদীন, প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন – অ্যাডভোকেট এন্তাজুল হক ।
বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনা করেন ।
