সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খানপুর বাসস্ট্যাণ্ড সংলগ্ন ইছাকুড় ঈদগাহ’র পাশের ধানক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার হয়।

শ্যামনগর থানার ওসিজানান, ৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে খানপুর বাসস্ট্যাণ্ড সংলগ্ন ইছাকুড় ঈদগাহ’র পাশে স্থানীয় কৃষকরা জমিতে ধানক্ষেতে ধান রোপনের সময় ওই যুবতীর মরদেহ দেখতে পান। এ সময় তারা স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজীকে অবহিত করেন। পরে ইউপি সদস্য শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে ধর্ষণের পর এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহের গলায় রশি পেঁচানো কাল দাগ রয়েছে। তবে তার নাম ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।