নিজস্ব সংবাদদাতা, রংপুর; সরকারী তালিকাভুক্ত হতে রাতারাতি গড়ে ওঠা স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এম জাকির হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রাথমিকে ২৬ হাজার স্কুল সরকারি করা হয়েছে। দেশের অনেকেই আছেন সুযোগ সন্ধানী। যারা এই সুযোগে রাতারাতি কিছু স্কুল গড়ে তুলে সরকারী করে নিয়েছেন। এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে রংপুর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২৬ বছর আগে প্রতিষ্ঠিত হয়েও যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারী তালিকাভুক্ত হতে পারেনি সে বিষয়টিও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এম জাকির হোসেন জানান, সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক বাড়ানোসহ নানা ধরনের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। অনুষ্ঠানে পিটিআই রংপুর সুপারিন্ডেন্ট খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ অনেকে।

আমাদের বাণী ডট কম/০১ মার্চ ২০২০/অউ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।