উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা;  ঈদের পোশাক না পেয়ে নড়াইলের লোহাগড়ায় সপ্তম শ্রেণির মিনা খানম নামের এক স্কুল ছাত্রী আতহত্যা করেছে।

সে উপজেলার লাহুড়িয়া পঁচাশিপাড়ার মহিরউদ্দিন ফকিরের মেয়ে ও লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিনা খানম ঈদের নতুন পোশাকের জন্য মায়ের কাছে বায়না ধরে। এ নিয়ে মা ও মেয়ের মধ্যে বাকবিত-া হলে সে গত শনিবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ওড়না পেচিয়ে আতহত্যা করে। টের পেয়ে স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে। তবে মিনার পরিবারের দাবী, নতুন পোশাক নয় , তার মা’র সাথে ইফতার সামগ্রী তৈরী নিয়ে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৪ মে ২০২০/ডিডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।