আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা;  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাইবান্ধা জেলা ‌‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২০) দুপুর পৌনে ১টার দিকে গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এ ঘোষণা দেন।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইবান্ধার যেসব সংযোগ সড়ক রয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হবে।

গাইবান্ধায় আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর দেশের ৫ নম্বর ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রয়েছে। এ কারণেই করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুরো গাইবান্ধা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক আবদুল মতিন জানান, গাইবান্ধাকে লকডাউনের বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। সেখানে সব বিষয় উল্লেখ থাকবে। তবে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্য দ্রব্য ইত্যাদি এর আওতা মুক্ত থাকবে। বিকাল ৫টার পর থেকে লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় টি নমুনা পরীক্ষা ১১৮৪ করে নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪   জনে। নতুন করে আরও  ৬  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২৭  জনে। নতুন করে কেউ সুস্থ্য না হলেও এ পর্যন্ত স্যস্থ্য হয়েছেন ৩৩ জন। আজ  শুক্রবার ( ১০ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।