আলাউদ্দিন হোসেন,পাবনা জেলা সংবাদদাতা; জেলার  ভাঙ্গুড়ায় নতুন করে আরও একজনের করোনা সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গতকাল রবিবার (১০ মে) রাতে তিনি ঢাকা থেকে নিজ গ্রাম ভাঙ্গুড়ার শরৎনগরে ফিরছেন বলে জানা গেছে। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম ঘটনাটি নিশ্চিত করেছেন।

ডাঃ হালিমা খানম আরও জানান ওই ব্যক্তি ঢাকায় অবস্থানকালে করোনা উপসর্গের জন্য আইইডিসিআর-এ যে নমুনা পাঠানো হয়েছিল আজ সোমবার তার রেজাল্ট পজিটিভ বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তি বাড়িতে অবস্থান করছে জানতে পেরে সোববার দুপুরে পৌর মেওর গোলাম হাসনাইন রাসেল, ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, ওসি তদন্ত নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে বাড়িটি লকডাউন ঘোষণা করেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়াল। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন।

এর আগে পাবনা সদর উপজেলা তিনজন,চাটমোহর উপজেলায় তিনজন, ভাঙ্গুড়া উপজেলায় তিনজন, সাথিয়া উপজেলায় একজন, সুজানগর উপজেলায় একজন ও ফরিদপুর উপজেলায় একজন, ঈশ্বরদী উপজেলায় একজনসহ পাবনা জেনারেল হাসপাতালের দু’জন সিনিয়র নার্স করোনা আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।

আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।