আলাউদ্দিন হোসেন,পাবনা জেলা সংবাদদাতা; পাবনায় পরিবহন ব্যবস্থা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাইক্রোবাস চালক সমিতি।
গতকাল সকালে স্বাধীনতা চত্বরের কাছ থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
এ সময় কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না এমন শ্লোগান দিয়ে শহরের রাজপথ প্রকম্পিত করে তোলে। মানববন্ধন চলাকালে তারা বলেন একের পর এক সব খুলে দেওয়া হচ্ছে, কিন্তু বন্ধ করে রাখা হয়েছে মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহন। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। অবিলম্বে এসব মাইক্রোচালকদের পরিবার ও পরিজনদের দিকে মানবিক দৃষ্টি দিয়ে তা খুলে দেবার দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা জেলা মাইক্রোবাস চালক সমিতির সভাপতি জয়নাল হোসেন, সম্পাদক ইমরান হোসেন, সাবেক সম্পাদক আব্দুল মতীন প্রমূখ।
আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ
