প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন। আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয় নিয়ে বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সংবাদ সম্মেলন।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। তবে দীর্ঘদিন ধরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ গ্রেডে বেতনের দাবিতে আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা তাকিয়ে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনের দিকে। প্রধানমন্ত্রীর ঘোষণাই পারে তাদের এই গ্রেড বৈষম্য নিরসন করতে।

সাধারণত কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা।

গত ৯ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন শেখ হাসিনা। এর তিন সপ্তাহ পর ন্যাম সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন বাংলাদেশের সরকারপ্রধান।

২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত ন্যামে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলনে সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলন শেষে গতকাল রোববার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

কয়েকজন প্রাথমিক শিক্ষক নেতারা জানান, যদিও এটা আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয় নিয়ে বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সংবাদ সম্মেলন। তবে আমরা আশাবাদি প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে সমাধান দিবেন।

উল্লেখ্য, কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। সেক্ষেত্রে বর্তমান আলোচিত ইস্যু প্রাধান্য পায়। এসময়ের সবচেয়ে আলোচিত ইস্যুর মধ্যে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য ও এমপিও বিষয় রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।