ডেস্ক রিপোর্ট, ঢাকা;  বিএনপির রাজনীতি প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাঁদামাটিতে আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি সরকারের কোনও ইতিবাচক প্রয়াস দেখতে পায় না। তারা সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হয়ে আছে।’

তিনি আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে সর্ব ইউরোপীয় শাখা আওয়ামী লীগের উদ্যোগে ’বাংলাদেশের এই সময়’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভায় যুক্ত হন।

আমাদের বাণী ডট কম/০৪ আগস্ট ২০২০/পিপিএম

ঈদের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।