সুজন ভট্টাচার্য্য, চট্টগ্রাম ব্যুরো প্রধান; ‘পরিচ্ছন্নতা শুরু হোক নিজ থেকে’ এই প্রতিপাদ্যে বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় দি ইয়াং বম এসোসিয়েশন এর আয়োজনে বান্দরবান সদরের বিভিন্ন স্হানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে প্রায় ৫০ ব্যাগ ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।
পরে ওআইবিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিমন আমলাই এর সভাপতিত্বে ও সাক্রাই ম্রো এর সঞ্চালনায় বান্দরবান সদরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জন সচেতনতা মূলক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় উপস্হিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ বম এসোসিয়েশন নেতৃবৃন্দ।
সভায় একেএম জাহাঙ্গীর বলেন,আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে শুধু মাত্র পরিচ্ছন্নতা কর্মীদের দ্বারা এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।তিনি এই মহতী উদ্দ্যেগের জন্য দি ইয়াং বম এসোসিয়েশন এর সকল ধন্যবাদ জানান এবং সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
পরে সভার সভাপতি শিমন আমলাই নিজের শহর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অাহবান জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন
