ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মানসিক প্রতিবন্ধী ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)।গত ( ২৭ জানুয়ারি ২০২০) সোমবার গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল (২৮ জানুয়ারি ২০২০) মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে সাইফুলের লাশ ঘরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে ছেলে রাসেল রানা (২২) পালিয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

সাইফুল ইসলামের স্ত্রী বলেন, একমাত্র ছেলে রাসেলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা চলছে। সে সবাইকে কথায় কথায় রেগে গিয়ে মারধর করে। তাই বলে রাতে এমন হত্যাকাণ্ড ঘটাবে চিন্তাও করিনি। বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে বলা যাবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।