“ক্রীড়াকে আকরে ধরুন-মাদক মুক্ত দেশ গড়–ন” এই শ্লোগানকে সামনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমীর আয়োজনে, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।

বালিয়াকান্দি স্পোর্টস একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি মীর তৌহিদুজ্জামান তানীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষেদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু।

ফাইনাল খেলায় ৬ ইউকেটে নারুয়া ক্রিকেট একাদশকে হারিয়ে জামালপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন জামালপুর ক্রিকেট একাদশকে পুরস্কার হিসেবে ১৯ ইঞ্চি এলএডি টেলিভিশন তুলেদেন এবং রানারআপ ট্রফি হিসেবে নারুয়া ক্রিকেট একাদশকে ১৪ ইঞ্চি কালার টেলিভিশন তুলে দেন।

টুর্নামেন্ট পরিচালনা করেন স্পোর্টস একাডেমীর সাধারন সম্পাদক খোন্দকার শফিউল আজম শিবলু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।