অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; আসন্ন ঈদ উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের ঈদ উপহার পেল বালিয়াকান্দি উপজেলার ১৪৫টি দুস্থ ও অসহায় পরিবার।

আজ শুক্রবার (২২ মে ২০২০) দুপুরে বালিয়াকান্দি উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন গ্রামে জেলা পুলিশের পক্ষ থেকে ও বালিয়াকান্দি থানার পুলিশের সহায়তায় দুস্থ ও অসহায় পরিবারদের বাড়ীতে বাড়ীতে অটো ও অটো ভ্যানযোগে এই ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তালিকা অনুযায়ী মাননীয় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান স্যারের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের ঈদ উপহার চাল, ডাল, চিনি, তেল ও সেমাই আমরা বালিয়াকান্দি থানার এসআই ও পুলিশ সদস্যদের মাধ্যমে দুস্থ ও অসহায়দের বাড়ীতে বাড়ীতে পৌঁছে দিয়েছি।

আমাদের বাণী ডট কম/২২ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।