রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বহরপুরে এবং বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যাবসায়ীকে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম।
অভিযানে বহরপুরে অপসরা ইলেকট্রনিক্সকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৭ ধারায় ৫ হাজার টাকা, বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এল্যাকায় সাগর স্টোরকে ৫১ ধারায় ২ হাজার টাকা, ঘোষ স্টোরকে ৫১ ধারায় ১৫ শত টাকা, সাহা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্যে পরিদর্শক মোঃ পনিরুজ্জামান পনির ও পুলিশের একটি দল সহযোগিতা করে।
