রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা; জেলার তাহিরপুর সীমান্তে ভারতীয় নিষিদ্ধ গাঁজা সহ ৩৯ হাজার পিছ নাসির বিড়ির চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।
বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির টহলদল গোপন সংবাদের মাধ্যমে গতকাল শুক্রবার (১৫ মে) রাত ১০ টার সময়।সীমান্ত পিলার ১২০৪/৮-এস এর নিকট আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা থেকে ৩ কেজি ভারতীয় গাঁজা ও ৩৯,০০০ পিছ নাসির বিড়ি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৭৬,৮০০ টাকা।
সুনামগঞ্জ-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় গাঁজা ও নাসির বিড়ি সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা রাখা হয়েছে।
আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ
