ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা; জেলার ভালুকায় নতুন করে আরও ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মাঝে তিনজন ফলোআপ। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন তিনজন। মৃত্যু হয়েছে একজনের এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ভালুকায় মারা গেছেন তিনজন।
- গতকাল মঙ্গলবার (০৯ জুন ২০২০) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) ল্যাবে কোভিট-১৯ নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৩৮ জনের রক্তে করোনা পজিটিভ ধরা পড়ে।
ভালুকা হাসপাতাল সূত্রে জানা যায়, ৭৫২টি নমুনার পরীক্ষা করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে। এর মাঝে পৌরসভার চারজন, শিল্পাঞ্চল হবিরবাড়ির ২৭ জন, ভরাডোবার দুইজন, রাজৈ ইউনিয়নের একজন, মেদুয়ারীর একজন, কাচিনার একজন, মল্লিকবাড়ির একজন ও বিরুনীয়া এলাকার একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৩৩৬জন।গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।’ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন।
আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ
