এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩৫২জনের মৃত্যু হলো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন। আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১০৫৯ টি যা গতকাল ছিল ১১,১৯৩ টি।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।
আমাদের বাণী ডট কম/১২ জুলাই ২০২০/পিপিএম

