কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকা-ে ১৪ জন শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি, নিহত-আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, মালিকের মুনাফার লালসাশিকারে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কেরানিগঞ্জে প্রাইম পেট এ- প্লাস্টিক কারখানা ১৪ শ্রমিক এবং আশংকাজনক অবস্থা হাসপাতালে ভর্তি ২৩ জন শ্রমিক।

কমরেড খালেকুজ্জামান গতকাল বৃহস্পতিবার আমাদের বাণীতে পাঠানো এক বিবৃতিতে কেরানিগঞ্জে প্রাইম পেট এ- প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু ও ২৩ জনের আশংকাজনক অবস্থার জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, মালিকের মুনাফার লালসা, সরকারের দায়িত্বহীনতার কারণে এই শ্রমিকদের অসহায় মৃত্যু ঘটেছে। তিনি নিহত ও আহত শ্রমিক পবিরারের জন্য ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।