রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অশ্লীল ভিডিও ধারন ও চাঁদা দাবীর দায়ে ১ জনকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামে অভিযান চালায় থানা পুলিশ এসময় অশ্লীল ভিডিও ধারণ ও মোবাইল ফোনে চাঁদা দাবীর দায়ে মো: আরিফ শেখ নামের ১ জনকে গ্রেফতার করেছে।

থানার এস আই অংকুর ভট্টাচার্য্য ও এস আই আজিজ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার চরফরিদপুর গ্রামের মৃত আকেনউদ্দীনের ছেলে মো.অরিফ শেখ (৩২)কে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেছে। তার বিরুদ্বে এলাকার বিভিন্ন নারীদেরকে প্রেমের  ফাঁদে ফেলে তাদের অশ্লীল ভিডিও মোবাইল ফোনে ধারণের পর চাঁদা দাবিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ একে এম আজমল হুদা জানান, উপজেলার এক গৃহবধুর অশ্লীল ভিডিও ধারণ এবং তার নিকট চাঁদা দাবি করলে গৃহবধু থানায় অরিফ শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় থানায় ২০১২ সালের পর্ণ গ্রাফিক নিয়ন্ত্রন আইনের ৮(১)৮(২)৮(৩) ধারায় ১৩ নং মামলা রুজু হলে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে তার নিজ বাড়ী হতে অশ্লীল ভিডিও করা মোবাইলফোন সহ তাকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।