ডেস্ক রিপোর্ট, ঢাকা; রাজবাড়ীতে নতুন করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে। এর মধ্যেমোট সুস্থ্য হয়েছে ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।
আজ শনিবার (১৮ জুলাই ২০২০) দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোট ৭৭ টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৯জন (৩৯ টা স্যাম্পল), পাংশা উপজেলার ২(১৫) জন,গোয়ালন্দ উপজেলার ২(৭) জন,বালিয়াকান্দি উপজেলার ৫(১১) জন,কালুখালি উপজেলার ২(৫) জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৭ জুলাই ২০২০) গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।
আমাদের বাণী ডট কম/১৮ জুলাই ২০২০/পিপিএম

