রাজবাড়ীর পাংশা মহিলা কলেজে আটটি পদে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ বোর্ডে কলেজের গভর্ণিং বডির সভাপতি অনুপস্থিত থাকলেও চলমান ছিল নিয়োগ কার্যক্রম।
জানা যায়, সমাজ বিজ্ঞান ও বাংলা বিষয়ের প্রভাষক পদে আট জন নিয়োগ দেয়া হয় ১৯ শে জুন ২০১৯ তারিখে। কিন্তু, নিয়োগ বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে অযোগ্য ব্যক্তিদের। লিখিত পরীক্ষা, ভাইভা একই দিনে অনুষ্ঠিত হয় যা এই কলেজের ইতিহাসে নজিরবিহীন। এই নিয়োগ কার্যক্রম দেখে হতাশ সচেতন মহল।
নিয়োগ বঞ্চিত প্রার্থী নার্গীস পারভীন বলেন, এমন নাম করা একটি মহিলা কলেজে শিক্ষক নিয়োগে এমন অনিয়ম এর আগে ঘটেনি। কলেজে নিয়োগ দেয়া হয়েছে প্রিন্সপালের মনগড়া প্রার্থীদের।
এই নিয়োগ অবিলম্বে বাতিল করে যোগ্যদের শিক্ষক নিয়োগ দেয়ার দাবি সচেতন মহলের।
এ ব্যাপারে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এম, ওয়াহিদুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তা বন্ধ পাওয়া যায়।
