বান্দরবানের রুমা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রুমা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ মিলয়নায়তনে এই সম্মেলন অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীগ সভাপতি ক্যাশৈহ্লা মার্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান,জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,বান্দরবান পৌর কমিশনার ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাশ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনে বর্তমান রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মা সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
