এই বছরেই পরবর্তী শিক্ষক নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমাদের ৩৯ হাজার পদের মধ্যে প্রায় ৬ হাজার পদে প্রার্থীই পাওয়া যায়নি। প্রার্থী পাওয়া না যাওয়ার কারণ, সম্ভবত সেগুলো প্রত্যন্ত অঞ্চল, আবার অনেকে দরখাস্ত করেছে একাধিক। যেখানে সুবিধা হয়েছে সেখান গিয়েছে। যার কারণে আবার বিজ্ঞাপন দিতে হবে। আমাদেরকে যদি এমপিওর নীতিমালার মহাপরিচালক মাউশির কাজে ব্যস্ত না করতেন, এতদিনে এই বিজ্ঞাপন দেয়া হয়ে যেত। আমি এখন ব্যস্ত আছি এইসব সমস্যা সমাধান করতে করতে।

তিনি বলেন, আমাদের যদি একটু সময় দেন, একটু সুযোগ দেন। ওই বিজ্ঞাপনটা বড় বিজ্ঞাপনের আগে দেয়ার ইচ্ছা ছিল। এখন যদি… ওনারা কেউ মামলা করবেন, কেউ এটা-সেটা করবেন। সব সামাল দিয়ে এখন যদি দিতে হয়, দুইটা বিজ্ঞাপন একসাথে দিতে হবে। যদি আমাকে অন্য কাজে ব্যস্ত রাখা হয়। তা না হলে আমার ইচ্ছা ছিল ১৫ এর ফল ঘোষণার আগে ৬ হাজার বিজ্ঞাপনটা দেয়ার। আমি আবার বলছি, আমাকে যদি আপনারা ব্যস্ত রাখেন, তাহলে দুইটা বিজ্ঞাপন একসাথে দিতে হবে। তাতে করে ১৫ এর এরা একটু উপকৃত হবে। অন্যদের তেমন অসুবিধা হবে না। প্রতিযোগিতা বাড়বে, আর কিছুই না।

তিনি বলেন, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। শিক্ষকদের ভুলে এবারে প্রায় ১ হাজার জনের দুর্গতি হয়েছে। এবার পুরা যাচাই করবে উপজেলা শিক্ষা অফিসার। যদি সামান্যতম উনিশবিশ পাওয়া যায়, ওই পদ আর দেয়া হবেনা। অনুমোদিত হওয়ার পরে দেয়া হবে। সেকারণে একটু সময় লাগছে। তবে এবছরই দিবো। আমাদের কাছে এখনো আছে সাতমাস। এনটিআরসি এর জন্য ৭মাস বিশাল ব্যাপার। ৭মাসে আমরা চেষ্টা করলে দুইটি বিজ্ঞাপন দিতে পারবো।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমি আবারো বলছি, আমাদের গ্রাহকদের বলছি, আপনার আমাকে সহযোগিতা করুন। সহযোগিত বলতে এই- অন্যদের কাজ আমার উপর চাপায়েন না। মাউশিতে যে দরখাস্ত করার কথা, সেটা এখানে করে আমাকে যদি পড়তে সময় নষ্ট করান। আপনাদেরই লোকসান হচ্ছে। আমাকে আমার কাজ করতে দিন। মাউশির সেবা মাউশির কাছ থেকে নিন।

তিনি বলেন, খুব দৃঢ়ভাবে বলতে পারি, আমি জয়েন করার পর প্রায় ১ লাখ নিয়োগের টার্গেট দিয়েছিলাম। এই টার্গেট থেকে বিচ্ছুতি হয়নি। ইতিমধ্যে টার্গেটের ৩৯ হাজার পূরণ করেছি। বাকি আরো ৬০ হাজার কিছুই না। এইটা আমার গ্রাহকদের সহযোগিতার উপর নির্ভর করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।