আমাদের বাণী ডেস্ক, ঢাকা; বিশ্বে সবচেয়ে আতঙ্কিত ভয়ঙ্গকর প্রলয় হচ্ছে দাবানলের কিছু সময় তাণ্ডব চালিয়ে এলাকা দেয়। বিশ্বে ছড়িয়ে পরা করোনা ভাইরাস দাবনালরের চেয়েও ভঙ্গকর প্রলয়। আর এই প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক করোনা জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড মিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৮২ হাজার ৮০ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৭০৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা গেছেন আরও ৫ বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে ৯২ জন বাংলাদেশির মৃত্যু হল। এছাড়া যুক্তরাষ্ট্রে একদিনে ৩৩ হাজারসহ ৪ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
নিউইয়র্কে অসংখ্য বাংলাদেশি করোনায় আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন অনেকে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছেন আফ্রিকান আমেরিকানরা। এশিয়ানদের মধ্যে নেপালি কমিউনিটিতেও এ ভাইরাস বেশি ছড়িয়েছে বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে এত মানুষের মৃত্যু আর কোথাও হয়নি, যা হলো মঙ্গলবার যুক্তরাষ্ট্রে। কয়েকদিন ধরে আক্রান্ত কিছুটা কম হলেও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে দেশটিতে। হাসপাতালগুলো করোনা আক্রান্তদের সামলাতে হিমশিম খেলেও জীবন বাজি রেখে রোগীদের সেবা দিয়ে চলেছেন চিকিৎসকেরা। এরমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন।
এদিকে নিউ ইয়র্ক ও নিউজার্সিতে একদিনে মৃত্যু হয়েছে সর্বোচ্চ সংখ্যক মানুষের। নিউ ইয়র্কে রোগীদের চিকিৎসা দিতে নৌবাহিনীর যে ভাসমান হাসপাতাল জাহাজটি এসেছে সেখানেও একজন ক্রু করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি যেন সামলানো যাচ্ছে না কোনোভাবেই।
তবে মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা আশার কথা শুনিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের আড়াই লাখের মতো মানুষের মৃত্যুর যে ধারণা করা হয়েছিল তা এখন এক লাখেরও কম হতে পারে।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৭৯২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। নতুন করে আরও ৫ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন, নারায়ণগঞ্জের ১৫ জন, কুমিল্লায় ১ জন ও চট্টগ্রামে ১ জন এবং কেরানীগঞ্জে ১ জন। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) দুপুর ২ টায় স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।
আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম
