আববার হত্যার অভিযুক্তদের নাম এবার গুগল ম্যাপে টয়লেটের লোকেশনে দেখা যাচ্ছে। আবরার বুয়েটের যে হলে থাকতেন (শেরেবাংলা হলে) সে হলের নাম পরিবর্তন হয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে শহীদ আবরার হল।

এছাড়া আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের নামে নামকরণ করা হয়েছে হলের টয়লেটগুলো।

তবে বাস্তবে এ ধরণের কোন নামকরণ করেনি বুয়েট কর্তৃপক্ষ। গুগল ম্যাপে শেরেবাংলা হলের নাম দেখানো হচ্ছে শহীদ আবরার হল। আর টয়লেটগুলো হত্যায় জড়িতদের।

শহীদ আবরার হলের নাম লিখে গুগল ম্যাপে সার্চ করা হলে সরাসরি শেরেবাংলা চলে যাচ্ছে। এছাড়া ম্যাপে টয়লেটগুলোর নামও হত্যাকারীদের নামে দেখানো হচ্ছে। গুগল স্যাটেলাইট ভিউতেও একই ধরণের নাম দেখা যাচ্ছে।

হলের ভেতরে যে টয়লেটগুলোর নাম গুগল ম্যাপেরে লোকেশনে আসছে, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, কিলার ফুয়াদ পাবলিক টয়লেট ইত্যাদি । অবশ্য বিশ্ববিদ্যালয়ের অন্য স্থাপনাগুলোয় পরিবর্তন দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে, আবরার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কেউ গুগল ম্যাপে এ পরিবর্তন নিয়ে এসেছেন। তবে কারা এটি করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েট ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষ এবং আহসানুল্লাহ হলে ব্যবহৃত ছাত্রলীগের অফিস কক্ষটি সিলগালা করে দেয়া হয়েছে। বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার ফলকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডিজিটাল ব্যানারের নিচে লেখা ‘বাংলাদেশ ছাত্রলীগ’ থেকে ‘ছাত্রলীগ’ শব্দটিও সাদা রং দিয়ে মুছে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।