মৌলভীবাজার সংবাদদাতা; জেলার  শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২০)  উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের আয়োজনে ৯৬ জন নন-এমপিও শিক্ষক প্রত্যেকে পাঁচ হাজার টাকা ও ৩৮ জন কর্মচারি প্রত্যেকে দুই হাজার পাঁচশত টাকা করে প্রণোদনা পান। সর্বমোট ১৩৪ জন শিক্ষক-কর্মচারির মাঝে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা চেক আকারে বিতরণ করা হয়।

এই সংকটকালীন সময়ে আর্থিক প্রণোদনা পেয়ে শিক্ষক-কর্মচারিগণ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রণোদনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ২২৩৮  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫  হাজার ৪৯৪ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৩২ টি যা গতদিনে ছিল ১৫ হাজার ৬৭৫ টি । ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৪ হাজার ৫৪৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ২৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৭৭০ জন এবং নারী ৪৬৮ জন।’

আমাদের বাণী ডট কম/০৯  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।