নিজস্ব সংবাদদাতা, নওগাঁ; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এ প্রান্ত থেকে ও প্রান্ত বিশ্বের প্রতিটি দেশেই যেন বিদ্যুতের গতিতে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন, তাই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। আর এই মহামারী থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে বন্ধ থাকছে নিয়ে কোচিং সেন্টার প্রাইভেট পড়ানো।

জেলার বদলগাছীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাইভেট পড়ানোয় মোজাফফর হোসেন নামে এক মাদরাসা শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোজাফফর হোসেন চাংলা জেএম বহুমুখী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

নিষেধ করার পরও তিনি মাদরাসার শ্রেণিকক্ষে নিয়মিত প্রাইভেট পড়াচ্ছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম গতকাল বুধবার (২৫ মার্চ ২০২০) সকাল ১১টায় মাদরাসায় গিয়ে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম বলেন, ‘নিষেধ করা সত্ত্বেও মোজাফফর হোসেন ২০ শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন।’

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে সরকার।এদিকে  শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বারবার হুঁশিয়ারি করে দিয়েছেন, ‘ছুটি দেয়া মানে বাাইরে ঘোরাঘুরি নয়, অবশ্যই বাসায় থাকতে হবে।’ এতকিছু সত্ত্বেও কিছু অসাধু চক্র প্রাইভেট ও কোচিং করানো থেকে বিরত থাকছেন না।

আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।