নিজস্ব সংবাদদাতা; সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট নিয়ে ভাবনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। গত রবিবার (০১ মার্চ ২০২০) গাজীপুর জেলার জয়দেবপুর পিটিআই এ জেলার ৭৭৫জন প্রধান শিক্ষক/শিক্ষিকা/জেলার সকল এইউইও/ইউইও/ইন্সট্রাক্টর ও এডিপিইওগণের অংশগ্রহণে অনুষ্ঠিত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে বিদ্যালয়গুলোকে একশিফটে রুপান্তরিত করা হবে!
এ সময় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সচিব সাত টি দিক তুলে ধরেন, যা আমাদের বাণী ডট কম পাঠকদের জন্য তুলে ধরা হল;
১) সকল বিদ্যালয়ে শতভাগ ছাত্র/ ছাত্রীরা যাতে বাংলা ও ইংরেজি বিষয়ে শুদ্ধভাবে পড়তে ও লেখতে পারে এজন্য শতভাগ শির্ক্ষাথীদেরকে প্রতিদিন একপৃষ্ঠা লেখা ও পড়ার কাজ দিতে হবে এবং তা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।
২) প্রতিটি বিদ্যালয়ে সাবলীলভাবে পড়তে পারে , যারা মিডিয়াম পড়তে পারে এবং যারা একদম পড়তে পারে না এমন শিক্ষার্থীদের তালিকা করতে হবে।
৩) ” Mother is the first teacher and Teacher is the second mother” এ বক্ত্যবের প্রবক্তা সচিব বলেন এ বক্তব্যকে বুকে ধারণ করে বিদ্যালয়ের প্রতিটি শিশুকে নিজের সন্তানের মত মনে করে তাদেরকে শেখানোর জন্য প্রধান শিক্ষকগণকে বিশেষ অনুরোধ জানান।
৪) প্রতি বৃহস্পতিবারে বিদ্যালয়ে পরিস্কার/ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে।
৪) “one day one word” কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং এর সঠিক রেকর্ড রাখতে হবে।
৫) শতভাগ ছাত্র/ ছাত্রীদের মায়ের হাতের রান্না করা খাবার অবশ্যই বিদ্যালয়ে এনে আহার করাতে হবে।
৬) বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে স্যার বলেন যে, ইতোমধ্যেই বিদ্যালয়ের অবকাঠামো সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা হয়েছে সে অনুযায়ী বিদ্যালয়ে নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা হবে, প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হবে এবং শিক্ষক নিয়োগ দেয়া হবে যাতে বিদ্যালয়গুলোকে একশিফটে রুপান্তরিত করা যায়।
৭) শিক্ষক বদলীর নীতিমালা প্রসঙ্গে স্যার বলেন যে, বদলী হবে আগামী এপ্রিল থেকে অনলাইনে এবং সারা বছরব্যাপী ।
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসা জনাব মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মাহপরিচালক মো: ফসিউল্লাহ এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপ এর মহাপরিচালক মো: শাহ আলম ।
আমাদের বাণী ডট কম/ ০৫ মার্চ ২০২০/ইপি
