সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যেগে বর্ধিত সভা সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বাংলা বাজার মাদ্রাসা হল কক্ষে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল,বিশেষ অতিথি ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আহমদ কবির ভেট্টা।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সদস্য সেলিম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সালাউদ্দিন সুমন, এনাম, মোস্তাফিজুর রহমান, পৌর যুবলীগের সহ সভাপতি এমরান ফরহাদ, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক ইদ্রিচ, শাকিল প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে সাইদুুর রহমান দুলাল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ যা আজ বিশ্বব্যাপী সমাদৃত।জাতির জনকের সত্যিকার অর্থে লালিত সোনার বাংলা গড়ার এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও উন্নয়নের বিষয়ে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আর্দশিক চেতনা ও পরিছন্ন মন নিয়ে আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতা -কর্মী কে কাজ করে যেতে হবে।
