জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা;  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলার  সৈয়দপুরে মৎস্যজীবী লীগের উদ্যোগে কাজহীন মৎস্যজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (০৯ মে ২০২০) বিকালে শহরের শহীদ তুলশীরাম সড়কস্থ সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীমের রাজনৈতিক কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 খাদ্য সামগ্রী বিতরণ কালে অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ। আয়োজক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি জুয়েল সরকার, পৌর শাখার সভাপতি মো. ঈসা মিঠু, সাধারণ সম্পাদক আশরাফুল হাসান মামুন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নূর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন প্রমুখ।

ত্রাণ নিতে আসা মৎস্যজীবী খোকন, অটল ও নীরেন জানান, অভুক্ত সময়ে মৎস্যজীবী লীগের ত্রাণ আমাদের পরিবারের সদস্যদের মাঝে বাড়তি আনন্দ জোগাবে।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।